নব‌নির্বা‌চিত এম‌পি ফুল নি‌য়ে গে‌লেন ধা‌নের শী‌ষ প্রার্থীর বাসায়

চট্টগ্রা‌মের বাঁশখালী আসনের ১১ দলীয় তথা জামায়াত সম‌র্থিত নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পরা‌জিত ধা‌নের শী‌ষের প্রার্থীর সঙ্গে সৌজন‌্য সাক্ষাত ক‌রেছেন।

আজ শনিবার বিকেলে বাঁশখালী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় নব‌নির্বা‌চিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে ফু‌লের মালা প‌রি‌য়ে একে অন্যের প্রতি শু‌ভেচ্ছা জানান। এ সময় নব‌নির্বা‌চিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম  ব‌লেন, আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের প্রত্যাশিত বাঁশখালী বিনির্মাণ করব।

এদিকে চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা একজন শান্ত শিষ্ট ও কর্মীবান্ধব নেতা হিসা‌বে পরি‌চিত। নির্বাচ‌নে তি‌নি নির্বা‌চিত সংসদ সদস‌্য জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম (৮৯ হাজার ৯৬০ ভোট) থে‌কে ৭ হাজার ৭২৩‌ ভোট কম পাওয়া‌তে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট পে‌য়ে পরা‌জিত হয়। সৌজন‌্য সাক্ষাতকা‌লে দ‌ক্ষিণ জেলা জামায়াত নেতা অধ‌্যক্ষ বদরুল হক ও অ্যাড‌ভো‌কেট মুহাম্মদ না‌ছেরসহ অন‌্যান‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।