কুমিল্লা

১১ জনের মধ্যে প্রথমবার সংসদে যাচ্ছেন ৬ জন

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি তিন আসনের মধ্যে একটি করে জয় পেয়েছে জামায়াতে ইসলামী, ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি) ও একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচিতদের মধ্যে ৬ জন প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রথমবার এমপি হওয়াদের মধ্যে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সেলিম ভূঁইয়া বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ জয় পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির জসিম উদ্দিন জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৭০ হাজার ৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৬১ ভোট।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৭৩৩ ভোট।