ধানমন্ডিতে জোড়া খুনের মামলায় গৃহকর্মীর মৃত্যুদণ্ড

রাজধানীর ধানমন্ডি থানাধীন সাত বছর আগে গৃহকর্ত্রীসহ দুই জনের  হত্যা মামলায়  গৃহকর্মী  সুরভি মৃত্যুদণ্ডসহ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার ঢাকায় সপ্তাম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার এ রায় দেন।

তবে গৃহকর্মী সুরভির স্বামী আতিকুল হককে খালাস দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষে আইনজীবী আবদুল আজিজ। মামলার অভিযোগ থেকে জানাযায় ২০১৯ সালের ১ নভেম্বর তার নিজ বাসায় সমাজ সেবক আফরোজা বেগম এবং অপর গৃহকর্মী বিথীকে গলাকেটে হত্যা করে আতিকুল হক ও সুরভি। উল্লেখিত আসামিগণ খুন করে ঘরের মূল্যবান স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। ভিকটিম আফরোজা বেগম মেয়ে দিলরুবা সুলতানা রুবা ধানমন্ডি থানায় এ মামলাটি করেন।

সুরভী আটক হওয়ার পরে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা বিধান মতে ম্যাজিস্ট্রেটের নিকট  স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। ২০২২ সালে ১ ফেব্রুয়ারি মামলা তদন্ত কমকর্তা এ দুজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত গত একই বছর ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মামলাটির বিচার চলাকালীন ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।