ফসলের সঙ্গে শত্রুতা

ঝিনাইদহ পৌর এলাকায় এক কৃষকের ১০ শতক জমির তামাকগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে পৌরসভার পবহাটি মহল্লার উত্তরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পবহাটি গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, গ্রামের মাঠে তিনি এক একর জমিতে তামাক চাষ করেছেন। সোমবার রাতে কে বা কারা তার ওই জমির দুই স্থানে ১০ শতক জমির তামাকগাছ কেটে দিয়েছে। সকালে স্থানীয় কৃষকরা খবর দিলে মাঠে এসে দেখতে পান তার তামাকগাছগুলো কাটা।

সামাজিক বিরোধের জের ধরে তার প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি। ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’