দিনাজপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত ৪ 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলীবাজারে বাসের সঙ্গে ব্যাটারি চালিত ব্যানের মুখোমুখি সংর্ঘষে শিশু জুনাইদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজরে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জুনাইদ চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা ও মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র।  

দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে ব্যাটারি চালিত একটি ব্যানে করে ৪ জন শিশু স্কুলে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এসে পৌঁছালে ভ্যানটি স্কুলের দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকা গামী আহাদ এন্টারপ্রাইজ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু জুনাইদ নিহত হয়। এ সময় ভ্যানে থাকা তিন ছাত্র ও চালক আহত হয়। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তরা হয়েছে। এই ঘটনায় ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় জনগণ রাস্তার উপরে বসে অবরোধ শুরু করে। তারা স্কুলের সামনে মহাসড়কে স্প্রিড বেকারের দাবি জানায়। অবরোধের কারণে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়েছে।

দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।