দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান আরোহী শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলী বাজরে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ দুর্ঘটনা চালকসহ আরও তিন শিশু আহত হয়।
এঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
নিহত জুনাইদ (৯) উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা ও মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের ক্লাস ওয়ানের শিক্ষার্থী।
দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, সকাল পৌনে ১০টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে পাঁচ শিশু স্কুলে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে ভ্যানটি স্কুলের প্রবেশের সময় ঢাকাগামী আহাদ এন্টার প্রাইজ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু জুনাইদ ঘটনাস্থলে নিহত হয়। এ সময় ভ্যানে থাকা তিন শিশু ও চালক আহত হয়। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি তরা হয়েছে। এই ঘটনায় স্কুলের সামনে মহাসড়কে স্প্রিড ব্রেকারের দাবি জানিয়ে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কের ওপরে বসে অবরোধ শুরু করে। এতে ওই সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
