নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ভূমি প্রতিমন্ত্রী হিসেবে নিজ এলাকায় গেলেন ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনজ ও ফলজ গাছের চারা রোপণ করেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এদিন তিনি নিজ গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।