নেত্রকোনায় হাওরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশু মারা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত মো. সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে দুই শিশু জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খেলছিল। একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশের হাওরের পানিতে পড়ে যায়। তাদরে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয় লোকজন হাওরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দিন জানান, শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত