বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে মাহিন্দ্রা ট্রাক্টরের সংঘর্ষ

পঞ্চগড়-রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের সাথে মাহিন্দ্রা ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পোনে ১২ টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেলপথে নামাপাড়া-ভূতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গ্রামাবাসী জানায়, রেললাইন অতিক্রমকালে মাহিন্দ্রা ট্রাক্টরটি ট্রেনের সামনে পড়ে গেলে মুহূর্তেই সংঘর্ষ ঘটে।

এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে যায়। রেললাইন থেকে ছিটকে ইরিবোরো জমিতে পড়ে। তবে, এ দুর্ঘটনায় চালক অক্ষত রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাংলা বান্ধা ট্রেনের শত শত যাত্রী।