সলঙ্গা থানার ওসির অপসারণ দাবি

খেলার মাঠ ভাড়া দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি ইমাম জাফরের অপসারণের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছেন। এই বিক্ষোভ মিছিল চলাকালে তারা সলঙ্গা থানার ওসি জাফর ইমামের অপসারণ দাবিতে বিভিন্ন সেøাগান দেন। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বিক্ষোভ মিছিলটি সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। গতকাল শনিবার সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বেশিরভাগ সময় মাঠটি পড়ে থাকে। এ কারণে মাঠের জায়গা নিয়ে কেউ যাতে কোনো চাঁদা দাবি করতে না পারে এজন্য থানার মসজিদের উন্নয়নে মাঠটি ভাড়া দেওয়া হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, মাঠটি থানার দখলে থাকা সরকারি সম্পত্তি। গত বৃহস্পতিবার মিটিং করে  মাঠে সরিষা শুকানোর বিনিময়ে ব্যবসায়ীদের কাছে থেকে ৬০ হাজার টাকা নিয়ে মসজিদ উন্নয়ন ফান্ডে জমা দেওয়া হয়েছে।