সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন তপন ব্যাপারী, রজব, মুন্না, শিপন, শান্ত, আরজু, সানি, রায়হান, শাকিল, রাতুল, সোহান, রনি, কুরবান ও শাকিল। এ ঘটনায় আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল বলে জানান তিনি।