জেদ্দায় কুমিল্লা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল

সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) জেদ্দার ফিস আল-বারাকার হল রুমে আয়োজিত এই ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রিয়জন ছেড়ে বিদেশের মাটিতে থেকেও মাতৃভূমি উন্নয়নে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা যে অবদান রেখেছেন তার ভুয়োসি প্রশংসা করেন প্রধান অতিথি বলেন, বিশ্বের দেড় কোটির প্রবাসী আজ বাংলাদেশের মানব ইন্ডাস্ট্রিজ হিসাবে রূপান্তরিত হয়েছে। তিনি আশা করেন নবনির্বাচিত বিএনপি সরকার প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করবে এবং বাংলাদেশের এয়ারপোর্টে প্রবাসীরা যেসব সমস্যার সম্মুখীন হন সেসব বিষয় সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক হানিস সরকার উজ্জলের যৌথ পরিচালনায় এবং সংগঠনের সভাপতি কাজী নেয়ামুল বশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের গ্রীন ফিল্ড হসপিটালের কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট হেড ডক্টর তারেক মোর্শেদ, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন আলী ও ফুডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ অন্যরা।