জেদ্দায় মঞ্চ মাতালেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ এএম

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি এন্টারটেইনমেন্ট কোম্পানি আল-আয়াদ রয়েল ইভেন্টের আয়োজনে মঞ্চে মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। শুক্রবার (২৭ নভেম্বর) জেদ্দার রেড সি মলের মাঠে বাংলাদেশী তারার মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি খালি গলায় গান পরিবেশেন করেন। 

মঞ্চে এক এক করে ‘সবুজের বুকে লাল সেতো উড়বেই চিরকাল’, ‘একাকী গভীর রাতে তোমার কথা ভেবে’, ‘কিছু কিছু কথা ভোলা যায় না কিছু কিছু স্মৃতি মুছা যায় না’ জনপ্রিয় গান পরিবেশন করেন। এসময় প্রবাসী দর্শকরা তার গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন ।

এছাড়া কণ্ঠশিল্পী নাজমা সুইটি,পারভেজ খান, ইমরানসহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করে প্রবাসীদের মাতিয়ে রাখেন।

বর্তমান ইরান আমেরিকা ইজরাইল যুদ্ধ, ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের উত্তেজনার মধ্যের এমন আয়োজন প্রবাসীদের কোন আনন্দ উচ্ছ্বাসের কোন কমতি ছিল না। জেদ্দা ছাড়াও রিয়াদ তায়েফসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার পরিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা অংশ নিয়েছেন তারার মেলা সংস্কৃতিক আয়োজনে।

দীর্ঘদিন পর এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ইনভেস্টর আব্দুল মান্নান।

অনুষ্ঠানের আয়োজক সৌদি আরবে বাংলাদেশি মালিকানাধীন এন্টারটেইনমেন্ট কোম্পানি আয়াদ রয়েল ইভেন্টের ম্যানেজিং ডিরেক্টর আয়াদ উজ্জ্বল বলেন, প্রবাসীদের আনন্দ দেবার জন্যই এই আয়োজন। সৌদি আরবে বছরের পর বছর পরিজন ছেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস রোদে মরুর এই দেশে প্রবাসীরা কঠোর পরিশ্রমের মধ্যে দিন যাপন করেন। সেইসব প্রবাসীদের সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ দেয়ায় মূল লক্ষ্য।

এভাবেই সৌদি আরবের প্রতিটি শহরে আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমা চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন বিএনপি নেতা টিপু সুলতান, ইনভেস্টর সালাউদ্দিন আহমেদ, মক্কা বিএনপির আহ্বায়ক জহির আহমেদ, প্রবাসী গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত