বোয়ালমারী প্রেসক্লাবের নতুন কমিটি

স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজকে সভাপতি এবং সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। 

কমিটিতে সহ-সভাপতি পদে দীপঙ্কর পোদ্দার (দেশ রূপান্তর) ও কামরুল সিকদার (ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক এম জামান (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক আল মামুন রনি (খোলা কাগজ), অর্থ সম্পাদক মো. তারিকুল ইসলাম (সম্পাদক, সাপ্তাহিক মানব দর্পণ), দপ্তর সম্পাদক মুকুল বসু (আজকের বাংলা), প্রচার সম্পাদক এস এম রুবেল (আমার দেশ), শিক্ষা ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন (সম্পাদক, নজীর বাংলা) তথ্য ও প্রকাশনা সম্পাদক রাতুল খান (কালবেলা), নির্বাহী সদস্য রবিউল খান (ভোরের চেতনা) ও টুটুল বসু (কালের খেয়া), সাধারণ সদস্য নাগর মিয়া (চন্দনা) সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।