গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় কার্গোর ভ্যানের সাথে ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজিবাইক চালক আলামিন (৩৫) ও যাত্রী গৌতম চন্দ্র (৬৫)। এর মধ্যে গৌতমের বাড়ি গাইবান্ধা পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, একটি ইজিবাইক যাত্রী নিয়ে উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা কার্গো ভ্যান গাড়ি ওভারটেক করতে গিয়ে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ৩ জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী। বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম। তিনি জানান, ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে।