গাইবান্ধায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।  

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় রেলওয়ে স্টেশনে দুই পাশে গড়ে ওঠা ৫০টির বেশি দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন জানান, বোনারপাড়ায় উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনেই প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করতে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।

স্টেশনসংলগ্ন এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরাও অংশ নেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত