নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় অবৈধভাবে বই ছাপা কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের বই ও মেশিন উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপানো গাইড বইসহ ৩টি মেশিন জব্দ করা হয়।
পুলিশ ও এলাকাসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন শ্রেণির লেকচার এবং পাঞ্জেরী প্রকাশনী নামের গাইড বই বিনা অনুমতিতে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন।
গত সোমবার রাত ১১টায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার ৫৬ পিস গাইড বই, ২শ বান্ডিল লুস বই ও একটি পেপার কাটিং মেশিন, একটি ইটাইপিং মেশিন, একটি বান্ডিং মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।