আত্মসংযম, আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানের ৭ম দিন আজ। এই মাস যেমন বাংলাদেশী জাতির ইতিহাস-ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির সাথে ওতোপ্রতভাবে মিশে আছে, তেমনি তা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে ঐক্য ও ভাতৃত্বের অন্যতম একটি নিদর্শন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিনগুলোকে কেন্দ্র করে বিশেষ সময়সূচিতে ইফতার গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলানেরা।
তারই অংশ হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস), দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের পক্ষে বেতবুনিয়া বাজার, সোলাদানা ইউনিয়ন, পাইকগাছায় ৩০০ রোজাদারের মাঝে ‘ফি সাবিলিল্লাহ ইফতার বিতরণ’ করা হয়। সার্বিকত্ত্ববধানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আলম চঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহরিয়ার রহমান বাবু, সোলাদানা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. হাকিম সানা, মো. আফসার সানা, মো. লাভলু গোলদার, মো. দবির গাজি, মো. হাফিজুল গাজি, মো. টিপু গাজি, মো.জসিম গোলদার, যুবদল নেতা মো. আজিজুল গোলদার, মো. মুজিবর রহমান, মো. ইদ্রিস সরদার, খুলনা জেলা ছাত্রদল নেতা দ্বীপ, মো. আব্দুর রাজ্জাক, মো. আবিদ আলম রাহাত, মো. মাহমুদ হাসান, মো. বাশার, মো. হিমাদ্রী হিমু, রাতুল, সৌরভ, হোসাইন, গড়ইখালী কলেজ ছাত্রদল সভাপতি মো. সাব্বির রহমান, মো. সাকিব হাসান, সোলাদানা ইউনিয়ন ছাত্রনেতা মো. আজমল, মাশরাফি, তৈইবুর, রনি, ইমরান, আসিফ, জুবায়ের, মো. বাবু, রাজিবুল্লাহ, মো. সুমন মল্লিক, আরাফাত, তানভীর হোসেন তামিম, রাশেদ সানা, ফিরদাউস সানা, মেহরব হোসেন, জিয়াদুল হাসান প্রমুখ।