নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং তদারকি কার্যক্রমকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানদ-ে উন্নীত করার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট থেকে এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪০ ধারা অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে হিসাব বছর সমাপ্ত হওয়ার দুই মাসের মধ্যে অনুমোদিত নিরীক্ষিত আর্থিক বিবরণী বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।
নির্দেশনা অনুযায়ী অনুমোদিত নিরীক্ষিত আর্থিক বিবরণীর তিনটি কপি; মুদ্রিত বার্ষিক প্রতিবেদনের একটি কপি; সংশ্লিষ্ট ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে
এতে বলা হয়, ব্যাংকগুলোকে সময়মতো আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।