চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভবন ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন টিসিবির ডিলাররা। দ্বিতীয় দিনের মতো গতকাল বুধবারও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ডিলাররা এ কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, কারওয়ানবাজারের টিসিবি ভবনের সামনে অবস্থান গতকালও ডিলারশিপ নবায়নের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিলাররা। অনতিবিলম্বে ডিলারশিপ নবায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনকারীদের দাবি, ২০২৬ সালের জুনে যেসব ডিলারের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, তাদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে ২০২৫ সালের জুনে নবায়ন বঞ্চিতদেরও নবায়নের আওতায় আনতে হবে।