ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে ১৪ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আল আমিন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পা-ুঘর গ্রামের ছেলে। জানা যায়, দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। গত ১৯ ফেব্রুয়ারি বাবার বাড়িতে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।