লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারহাট বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, তারাবির নামাজের সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়।