আত্মীয়ের ‘ছুরিকাঘাতে’ প্রাণ গেল যুবকের

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে আত্মীয়ের ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবতের মৃত্যুর খবর পাওয়া গেছে। নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

নিহত মো সাব্বির (২১) ওই এলাকর শাহিন ইসলামের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার গাজিউর রহমান জানান, সাব্বিরের দূর সম্পর্কের আত্মীয় জাসনের (২৫) সঙ্গে পূর্ব থেকেই তাদের বিরোধ চলছিল। এর জেরে বুধবার তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাসনের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সাব্বির অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।