খুলনার ‘শুটার ইমরান’সহ গ্রেপ্তার ৫

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

খুলনার ‘শুটার ইমরান’ ও তার চার সহযোগিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রবিবার (২৯ নভেম্বর) এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৪টায় ঢাকার মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন খুলনার রূপসার দেয়াড়া গ্রামের ইমরান, আইচগাতি এলাকার ইমন খান, একই এলাকার হানিফ সিকদার, রাজাপুর এলাকার মো.আল আমিন, বাহাপুর এলাকার রফিকুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি ৬ ও ২ এর সদস্যরা ঢাকার মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উল্লিখিত আসামিদের বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী ও শুটার বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলনার আদালত চত্বরে জোড়া খুন, রূপসার চাঞ্চল্যকর জয় ঢালী ও তার বাবা আক্তার ঢালী হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত