জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন

বাংলাদেশকে সৌদি, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন, গাম্বিয়ার সমর্থন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদপ্রার্থী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমানকে সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ফিলিস্তিন ও গাম্বিয়া ছাড়াও আরো কয়েকটি দেশ। গতকাল সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার, সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারিজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মশা মুসা ক্লিককায়া, গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিংমোডু নাজি, প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন ওহানেস আঘাবেকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়াও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকগুলোতে মূলত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক ভূমি দখলের নিন্দা জানানো ছাড়াও বাংলাদেশের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের প্রার্থিতায় (যেখানে খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন) সৌদি, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন, গাম্বিয়াসহ অনেক দেশ পূর্ণ সমর্থন দিয়েছে।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতায় ছাড়াও দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে সংশ্লিষ্ট দেশগুলো একসাথে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এটা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর, তাই কূটনৈতিকভাবে সফরটি বেশ গুরুত্বপূর্ণ।

শুক্রবার সকালে সাইডলাইনে, সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খরেজির সঙ্গে খলিলুর রহমানের বৈঠকে সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাংলাদেশি শ্রমিকদের নানা সমস্যার সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানান।

এসময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ছাড়াও সংশ্লিষ্ট দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।