বিদ্যুতের খুঁটিতে উঠে ‘আত্মহত্যা’র চেষ্টা কিশোরের

রাজশাহীর তানোরে এক বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় পল্লীবিদ্যুতের খুঁটিতে চড়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করে। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের একটি দল ঘটনাস্থল থেকে তাকে জীবিত উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চিমনা গ্রামের এক আলুর ক্ষেতে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের সুমন আলী (১৩) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরকে তার বাবা মাহাতাব হোসেন মোবাইল কিনে দেয়নি। এজন্য ক্ষোভে-অভিমানে আত্মহত্যার জন্য গ্রামের পাশে আলুর ক্ষেতের মধ্যে পল্লীবিদ্যুতের হাইভোল্টেজের খুঁটিতে উঠে চড়ে বসে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও তানোর ফায়ার সার্ভিস অফিসকে জানায়।