খুলনায় ৫ শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা

খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী সম্মাননা প্রকাশ করা হয়েছে। গতকাল রবিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে এ সম্মাননা প্রদান করেন।

সম্মাননাপ্রাপ্ত পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা মহানগরীর খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা. ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের লুৎফুননেছা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোছা. রাজিয়া খাতুন। বিভাগীয় প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।