তরুণদের দেখবেন সিমন্স

তরুণ ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণের সবচেয়ে বড় মঞ্চ ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা মেট্রো এবং রাজশাহী বিভাগ। সোমবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের ম্যাচটি শুরু হবে। উদীয়মান ক্রিকেটারদের কাছ থেকে দেখতে প্রথম দিনে মাঠে থাকবেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।