নকল ওষুধ বিক্রির অপরাধে জেল

জেলার জলঢাকা উপজেলায় ‘স্কয়ার ফার্মাসিউটিক্যাল কো¤পানি’ প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বাজারজাত করার সময় মৃণাল অধিকারী (৩১) নামে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে উপজেলার জিরো পয়েন্ট বাজারের মেসার্স অনিন্দ্য ফার্মেসিতে নকল ওষুধ বিক্রির সময় ‘জিম্যাক্স-৫০০’ নকল ওষুধের ৪৮টি বক্সসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পরে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দ-প্রাপ্ত মৃণাল অধিকারীর বাড়ি জেলার ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালক জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। বিসিডিএস জলঢাকা উপজেলা শাখা সভাপতি মাহবুবার রহমান মনি জানান, নকল ওষুধ বিক্রেতাকে হাতেনাতে ধরার পর বিষয়টি জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।