গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুন লেগে একটি মহিলা মাদ্রাসা পুড়ে গেছে। গত সোমবার রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরানি তালিমুজ্জামান মহিলা মাদ্রাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. আরসাদুল ইসলাম বলেন, এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। পরে রাত ২টার দিকে স্থানীয়দের চিৎকার শুনে মাদ্রাসায় ছুটে এসে দেখি মাদ্রাসাঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।