ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৬

লেবাননের মাউন্ট লেবানন অঞ্চলের আরামুন ও সাদিয়াত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানায়, মাউন্ট লেবানন এলাকার আরামুন এবং সাদিয়াতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন। খবর: আল জাজিরা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। হামলায় আরও আটজন আহত হওয়ার কথাও বলা হয়েছে।

এর আগে, লেবানন কর্তৃপক্ষ জানায় যে ইসরায়েলের ‘আগ্রাসনে’ নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৫ জন আহত হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ৯টি ড্রোনকে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী