মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৫মার্চ ) সকাল সাড়ে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের অফিসের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দাবি জানান সার বিক্রেতারা। মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের পর ও ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের এই লাইসেন্স বহালের দাবি জানান।
এসময় খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ প্রমূখ। মানববন্ধন শেষে সার বিক্রেতারা প্রতিবাদ মিছিলটি নিয়ে রাজৈরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিভিন্ন স্লোগান দেয়। পরে ইউএনও মো. মাহফুজুল হকের কাছে স্মারকলিপি দেন।