যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান আক্রমণের পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ এই প্রণালিটি নতুন করে আলোচনায় এসেছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই হরমুজ প্রণালি এত গুরুত্বপূর্ণ কেন?
হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই জলপথেই পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলো ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ওমান উপসাগর হয়ে আরব সাগরের সঙ্গে যুক্ত হয় এবং তাদের জ¦ালানি তেল ও অন্যান্য খনিজ সম্পদ ক্রেতা দেশের কাছে পাঠায়। সবচেয়ে সংকীর্ণ অংশে হরমুজ প্রণালি মাত্র ৪০ কিলোমিটার প্রশস্ত। মূলত এশিয়ার দেশগুলোর জ্বালানি সরবরাহে এই জলপথের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ বহন করা হয়। এ ছাড়া বিশ্বের মোট গ্যাস ট্যাংকারের ২০ শতাংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করে। এ কারণে হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক সংকটে পড়ে যাবে। সরবরাহ কমে যাওয়ায় জ¦ালানি তেলের দাম বেড়ে যাবে, যার প্রভাব পড়বে দৈনন্দিন জীবনেও। মূল্যবৃদ্ধি পাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও।
ক্লাসরুমের বাইরে ডেস্ক