ইউরিন ইনফেকশনে আকুপ্রেশার চিকিৎসা

মনোজ মাহমুদ
রিফ্লেক্সলজিস্ট ও আকুপ্রেশার এক্সপার্ট

ইউরিন ইনফেকশন হলো মূত্রনালির যে কোনো অংশে (কিডনি, ইউরেটার, মূত্রথলি, ইউরেথ্রা) জীবাণু সংক্রমণ।

কারণ : টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে পরিষ্কার না করা, পর্যাপ্ত পানি না খাওয়া, প্রস্রাব চেপে রাখা, যৌনমিলনের পর প্রস্রাব না করা, ডায়াবেটিস থাকলে, কিডনিতে পাথর,  রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা।

লক্ষণ : প্রস্রাবে জ্বালাপোড়া ও ব্যথা, বারবার প্রস্রাবের চাপ, অল্প অল্প প্রস্রাব হওয়া, প্রস্রাবে দুর্গন্ধ বা ঘোলা রঙ এবং তলপেটে ব্যথা কারা বেশি ঝুঁকিতে : যাদের মূত্রনালি ছোট থাকে, গর্ভবতী নারী, ডায়াবেটিস রোগী এবং বয়স্ক ব্যক্তি

যা করতে পারেন : বেশি পানি পান করুন। অর্থাৎ দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি, বারবার প্রস্রাব হলে জীবাণু বের হয়ে যায়, প্রস্রাব চেপে না রাখা। ডাবের পানি ও লেবু পানি পানি করতে পারেন। ডাবের পানি শরীর ঠা-া রাখে। হালকা লেবু পানি চিনি ছাড়া খেলে প্রস্রাবের প্রবাহ বাড়ে। চিনি ছাড়া ক্র্যানবেরি জুস খেতে পারেন। এর ফলে ব্যাকটেরিয়া মূত্রথলিতে সংক্রমিত হতে দেয় না,প্যাকেটজাত জুস  নয়, ঘরে বানানো হলে ভালো হয়। তলপেটে বা কোমরে হালকা গরম পানির ব্যাগ দিয়ে গরম সেঁক দিতে পারেন। এর ফলে যা ব্যথা কমাতে সাহায্য করে।

টয়লেটের পর সামনে থেকে পেছনে পরিষ্কার (নারীদের জন্য গুরুত্বপূর্ণ)। যৌনমিলনের পর প্রস্রাব করুন। আঁটসাঁট ও ভেজা পোশাক এড়িয়ে চলুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা, আমলকী, লেবু প্রস্রাব সামান্য অ্যাসিডিক করে জীবাণুর বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে

আকুপ্রেসার চিকিৎসায় ইউরিন ইনফেকশন দূর করার পয়েন্ট

রিফ্লেক্সোলজি  পয়েন্ট : চাপ প্রয়োগের নিয়ম প্রতিদিন ১ থেকে ২ বার প্রতিটি পয়েন্টে ১ থেকে ২ মিনিট করে পাম্প করার মতো করে চাপ দিন। 

কখন দ্রুত ডাক্তার দেখাবেন?

জ্বর ১০১ক্কঋ বা বেশি। প্রস্রাবে রক্ত বের হলে। তীব্র পিঠ ব্যথা অনুভব করলে। গর্ভাবস্থায় ইনফেকশনের সন্দেহ হলে।