জাতীয় স্মৃতিসৌধে চিফ হুইপ-হুইপদের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি দলীয় সংসদ সদস্য (বরগুনা-২) মো. নূরুল ইসলাম। এসময় জাতীয় সংসদের হুইপরা উপস্থিত ছিলেন। রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা।

চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে ছয় হুইপ হলেন জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আখতারুজ্জামান মিয়া, এবিএম আশরাফ উদ্দিন নিজান। 

এ সময় তারা শ্রদ্ধা জানানো শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা।

চিফ হুইপের সঙ্গে ছয় হুইপও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ছবি: প্রতিনিধি

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, সকালে চিফ হুইপ ও হুইপগণ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। পরে তারা সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন বলে জানান তিনি।

এসময় হুইপগণদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।