চিত্রনায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’র একটি আইটেম গানের শুটিং সেটের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে নাচতে দেখা গেছে সিয়ামকে। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন এই ছবিটি নিশ্চিত করেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। নাতালিয়া জানোসজেক এই গানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয়।’
প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ। এর সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা। তিনি বলেন, ‘আমরা এই আইটেম গানটি বড় বাজেটে তৈরি করছি। দেশের বাইরে বিশাল আকারে শুটিং হয়েছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবেন। এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।’
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।