শরিয়াহভিত্তিক আর্থিক সেবা চালু করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাত প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। এরই মধ্যে কোম্পানিটিকে উইন্ডো চালুর জন্য নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৮ মার্চ এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইউনাইটেড ফাইন্যান্সকে ‘ইসলামিক ফাইন্যান্স উইন্ডো’ চালুর জন্য নীতিগত অনুমোদন (ইন-প্রিন্সিপ্যাল অ্যাপ্রুভাল) দিয়েছে।