জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদন্ড

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক। এ ঘটনায় একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ আদেশ দেন।

দ-প্রাপ্তরা হলেন, সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাকুল্যা মধ্যপাড়া গ্রামের মো. ফারুক হোসেন (৩০), মুনছুর আলী (২৭), একই গ্রামের মো. ফেরদৌস হোসেন (১৮)। মামলা ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি) ফজলুল হক জানান, বিগত ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের পাকুল্যা এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিত গৃহবধূ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়।

মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত তিনজনকে মৃত্যুদ- ও এক লাখ টাকা অর্থদ-ের আদেশ দেন এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।