তাসকিন সেরা

ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড-২০২৫’ জিতে নিয়েছেন তাসকিন আহমেদ। গত বছরের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার জয়ে ভারতীয়দের আধিপত্য থাকলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর এনেছেন তাসকিন। ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সেরা বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি জিতেছেন তিনি। বিপিএলে দুর্দান্ত এক স্পেলে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন তিনি। দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলিং গত বছরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সেরা দৃশ্য হয়েছিল।