রূপায়ণ গ্রুপের উদ্যোগে সোনারগাঁয়ে ঈদসামগ্রী বিতরণে এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রূপায়ণ গ্রুপের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে বারদী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রূপায়ণ ওয়েল ফেয়ার ট্রাস্টের বাস্তবায়নে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন অসহায় পরিবারের মাঝে লুঙ্গি, শাড়ি বিতরণ করা হয়।

রূপায়ণ পারসোনাল এসেটের ম্যানেজার হাফিজ আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ডিজিএম ল্যান্ড সাখাওয়াত হোসেন, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, প্রতিবছরই রূপায়ণ গ্রুপ অসহায়দের পাশে থেকে ঈদসামগ্রীসহ বিভিন্ন পণ্য বিতরণ করে আসছে। আল্লাহ এ কোম্পানিকে হেফাজতে রাখুক। তারা যেন ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে পারে।