সিলেটে শীতার্তদের জন্য রূপায়ণ গ্রুপের কম্বল প্রদান

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:৫০ পিএম

দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে সিলেটের শীতার্ত দুস্থ মানুষের জন্য কম্বল উপহার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপহারের এই কম্বল বিতরণের জন্য সিলেটের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

কম্বর গ্রহণ করে জেলা প্রশাসক শের মোহাম্মদ মাহবুব মুরাদ বলেন, আমাদের সকলেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে যার যার অবস্থান থেকে মানুষের জন্য কাজ করার। বিশেষ করে অভাবী-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

শীতার্ত মানুষের জন্য উপহার প্রদান করায় তিনি রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এরকম মহতি কাজ অব্যাহত থাকুক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল কুদ্দুস বুলবুল, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চীফ ফখরুল ইসলাম, রূপায়ণ গ্রুপের সিলেটের মেনেজার অপারেশন এনামুল হক, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজান সেলিম বুলবুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত