সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে এতিম ও অসুস্থ কিশোরী জান্নাতীর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) ‘আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাভারে অবস্থিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জান্নাতীর খোঁজ-খবর নেন।
এ সময় আমরা ‘বিএনপি পরিবার’র প্রতিনিধি দলটি সিআরপিতে চিকিৎসাধীন জান্নাতী’র শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসায় সহায়তা করেন।
মূলত মেরুদণ্ডের ‘স্পাইনাল কটে’ সমস্যাজনিত ইনজুরিতে জান্নাতীর শরীরের বেশির ভাগ অংশ অবশ হয়ে গেছে। ফলে জান্নাতি স্বাভাবিক চলাচলে অক্ষম হয়ে পড়ে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।