রমজানের শিক্ষা সহমর্মিতা

বছর ঘুরেফিরে এলো বিশ্ব মুসলিমের শ্রেষ্ঠ মাহেন্দ্রক্ষণ পবিত্র মাহে রমজান। ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ

বুখারি, হাদিস : ৩৮)

রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য উপহার। রমজান শুধু ক্ষুধা ও পিপাসায় কাটানোর নাম নয়; বরং চোখ, কান, হৃদয় ও সমগ্র অস্তিত্ব দিয়ে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকার নাম।

গিবত, পরনিন্দা, মিথ্যা কথা, প্রতারণা এসব যেন রোজা ভঙ্গের শামিল। রমজানের শিক্ষা আমাদের সারাজীবনের পাথেয় হোক।

ইমাম গাজ্জালী খাঁন

শিক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, পপুলেশন সায়েন্স বিভাগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়