প্রাইম ব্যাংক পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এম নাজিম এ. চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় তাকে এ পদোন্নতি দেওয়া হয়। তিনি ব্যবসা উন্নয়ন, সেলস ও মার্কেটিং এবং কমিউনিকেশনস খাতে ২৫ বছরেরও বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।
এর আগে তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ এবং ইস্টার্ন ব্যাংক এবং মেঘনা ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এ ছাড়া একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।