নোংরা পরিবেশে তৈরি মিষ্টি, নামি দোকানে সরবরাহ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ এএম

নোংরা পরিবেশে তৈরি করা মিষ্টি রাজধানীর বিভিন্ন নামি-দামি দোকানে সরবরাহের অভিযোগের সত্যতা পেয়েছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ই-১, ইস্টার্ন হাউজিং, মিরপুর এলাকার নামবিহীন ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সংস্থাটি। বিধি মোতাবেক প্রতিষ্ঠানের মালিককে সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা ও অর্থ আদায় করা হয়।

বিএসটিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নামবিহীন প্রতিষ্ঠানটির অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইট মিট, রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন করে নামি-দামি মিষ্টির দোকানে সরবরাহ করে আসছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মান সনদ লাইসেন্স গ্রহণ না করেই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করে প্রতারণা করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের চিত্র পাওয়া যায়। সেখানে উৎপাদিত মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভা-ার, নেভি মুসলিম সুইটস, রসের হাঁড়ি ও কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হয় বলে অভিযানে তথ্য পাওয়া যায়। বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ভোক্তারা নামি-দামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও সেগুলোর একটি অংশ কোথায়, কী পরিবেশে এবং কীভাবে উৎপাদিত হচ্ছে সে বিষয়ে অনেক সময় অবগত থাকেন না। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্যপণ্য সরবরাহের এ ধরনের চিত্র জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের।

সর্বশেষ সর্বাধিক পঠিত