রাজবাড়ীর কালুখালী উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করায় উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মদন কুমার প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। এ ছাড়া রতনদিয়া ইউনিয়নে বিতরণকৃত চাল ক্রয় করে সংরক্ষণ করার অপরাধে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- দেওয়া হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মদাপুর ইউনিয়নে ১ হাজার ২১৫ জন দরিদ্র মানুষ ১০ কেজি করে চাল বরাদ্দ পায়। গত সোমবার এই চাল বিতরণ করা হয়। প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণের সময় ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় চাল বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্যদিকে রনদিয়া ইউনিয়নের বিতরণকৃত ভিজিএফের চাল ক্রয় করে সংরক্ষণ করার অপরাধে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজ্জাত হোসেন নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনে কারাদন্ড ও চিত্তরঞ্জণ বিশ্বাস নামে আরেকজনকে ১৫ দিনের কারাদ- ও ৪০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। এ সময় দ-প্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে মোট ৬৯টি কার্ড (সিøপ) ও ১০০ কেজি চাল জব্দ করা হয়।
মেজবাহ উদ্দিন বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় মদাপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া চাল কিনে সংরক্ষণ করার দায়ে দুজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।