সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে যুবদলের সদস্য সচিব আব্দুল্লা আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিত।
আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. কে এম রায়হান উদ্দিন, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, বখতিয়ার ভুইয়া প্রমুখ।