গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা পরিষদ এ সংবর্ধনা অনু্ষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদের হল রুমে প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডঃ কে এম বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বক্তব্য রাখেন।
এ সময় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান বলেন, স্বাধীনতার মাসে জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাবে। গোপালগঞ্জ জেলাকে একটি সুন্দর ও অধুনিক জেলা হিসাবে গড়ে তোলা হবে।
একই অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর বলেন, গোপালগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাসমুক্ত জেলা হিসাবে গোড়ে তোলা হবে। আমরা সবাই এক হয়ে গোপালগঞ্জ-২ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব।