নারায়ণগঞ্জে 'বানৌজা অতন্দ্র' পরিদর্শনের দর্শনার্থীদের ভিড়

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে নৌবাহিনীর জাহাজ বানৌজা অতন্দ্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জের পাগলায় নৌবাহিনীর নেভাল বার্থে জাহাজটি পরিদর্শনে জনসাধারণের উপস্থিত দেখা যায়।

পরিদর্শনে আসা নাইজেরিয়ান দম্পতি মোহাম্মদ ও সূফি এবং দর্শনার্থীরা জানান, নিজেদের খুব ভাগ্যবান মনে করছি। গতকাল বাংলাদেশে এসেছি। এসেই জাতীয় দিবস দেখার পরিকল্পনায় ছিল না। আপনাদের দেশ ও স্বাধীনতা সম্পর্কে জানতে পারি। এটি অপ্রত্যাশিত, সৌভাগ্যজনক এবং আনন্দদায়ক। সবকিছুই ভালো লেগেছে।

জেলার বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও জাহাজটি দেখে তাদের ভালো লাগা এবং যুদ্ধকালীন সময়ে ও দেশের সম্পদ রক্ষায় জাহাজের তৎপরতা নিয়েও জানে খুশি। সরকারের কাছে এ বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নৌবাহিনীর জাহাজ বানৌজা অতন্দ্র অধিনায়ক কমান্ডার মোহাম্মদ শরীফ জানান, দেশ রক্ষার্থে সমুদ্র সীমা, বাণিজ্য জাহাজ ও মৎস্য সম্পদের নিরাপত্তা নিশ্চিতে অংশ নেয়। জনসাধারণের উপস্থিতি নৌবাহিনীর কার্যক্রম পরবর্তী প্রজন্মের জানান জন্য মহান স্বাধীনতা দিবসের জন্য উন্মুক্ত রাখা।