নারায়ণগঞ্জের আড়াইহাজারে টিউবওয়েল চুরির হিড়িক পড়ে গেছে। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলা সদর পৌরসভার ঝাউগড়া (দক্ষিণ) এলাকার ৭টি বাড়ি থেকে ৭টি টিউবওয়েল চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে।
টিউবওয়েল গুলো হলো— ওই গ্রামের বুলবুল, শিমুল, হাবিবুল্লাহ, ফাইজুর রহমান, সাজোয়ার ও বুবি নামে এক বাক প্রতিবন্ধী মহিলার।
এলাকাবাসী জানায়, টিউবওয়েল গুলো এলাকার মাদকসেবীরা চুরি করে থাকে। তারা এ গুলো নিয়ে নৈকাহন, কামরানীরচর, আড়াইহাজার সদরের কৃষ্ণপুরা, মারুয়াদী এলাকায় অবস্থিত ভাঙ্গারী দোকান গুলোতে বিক্রি করে থাকে।
এর আগে ওই সমস্ত ভাঙ্গারী দোকানগুলোতে পুলিশি তল্লাশি করে বেশ কিছু চোরাই টিউবওয়েল ও বিভিন্ন প্রকার লোহা লংকরের জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর দাবি ওই সমস্ত ভাঙ্গারী দোকানগুলোতে নিয়মিত পুলিশী তল্লাশি করা হলে অনেক চোরাই মালপত্র পাওয়া যেতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ সমস্ত চুরি রোধে পুলিশ প্রয়োজনে নিয়মিত তল্লাশির ব্যবস্থা করবে।
বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেন ইউএনও